1 Answers
উদ্দীপকে সিরাজ মিয়ার জমির ফসল পর পর দুবছর বন্যার পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।
সিরাজ মিয়া বন্যা কবলিত এলাকার জন্য উদ্ভাবিত ধানের জাত সম্পর্কে অবগত নয়। তাই তাকে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে বন্যা কবলিত এলাকায় জন্মাতে পারে এমন ধানের প্রজাতি চাষ করতে হবে। যেমন- বন্যার শেষে ধান চাষের জন্য বিলম্ব জাত হিসেবে ধান গবেষণা ইন্সটিটিউট কিরণ ও দিশারি নামে দুটি ধানের জাত উদ্ভাবন করেছে।
সম্প্রতি বন্যাকবলিত এলাকার জন্য ব্রি ধান-৫১ ও ব্রি ধান-৫২ নামে আরও দুটি জাতের ধান উদ্ভাবন করেছে। এ জাতের ধান দুটি পানির নিচে ১০-১৫ দিন টিকে থাকতে পারে।
অতএব সিরাজ মিয়া উপরোক্ত ধানের জাত থেকে তার জমিতে উপযোগী ধানটি চাষ করে সমস্যার সমাধান করতে পারে।
5 views
Answered