1 Answers
মনু মিয়ার জমি উঁচু অর্থাৎ মাটি বেলে দোআঁশ প্রকৃতির হওয়ায় ধান চাষ করতে পারবেন না।
মাটির রস মাটিকে একদিকে রসালো করে এবং অন্যদিকে উদ্ভিদের পুষ্টি উপাদান দ্রবীভূত করে সহজলভ্য করে। ফলে গাছ সহজেই পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। ধানের উৎপাদনের জন্য পানি অপরিহার্য। পানি না থাকলে ধান বীজের অঙ্কুরোদগম ঠিকমতো হয় না, শিকড় গজিয়ে বেড়ে উঠতে পারে না এবং বৃদ্ধি ব্যহত হয়। কিন্তু বেলে মাটির সচ্ছিদ্রতা অনেক বেশি বলে এটি পানি ধরে রাখতে পারে না। ফলে এ মাটিতে আহরণযোগ্য রসের পরিমাণ কম থাকে। তাই ধান গাছ বেলে মাটি থেকে সহজে পানি এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না।
উল্লিখিত কারণে মনু মিয়ার জমির মাটি ধান চাষের উপযোগী নয়।
4 views
Answered