1 Answers

উদ্দীপকের আবুল মিয়া গম চাষের সিদ্ধান্ত নিয়েছিলেন।
গম চাষের জন্য জমি উঁচু ও মাঝারি উচু হওয়া প্রয়োজন। মাঝারি নিচু জমিতেও গম চাষ করা যায়। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো। এঁটেল দোআঁশ মাটিতেও গম ভালো জন্মে। বিশেষত উত্তরাঞ্চলের জেলাগুলোতে গম ভালো জন্মে। যে মাটির অম্লত্ব-ক্ষারত্বের মাত্রা ৬.০ থেকে ৭.০ সে মাটি গম চাষের উপযোগী। গম শীতকালীন ফসল হওয়ায় শৈত্যতা দীর্ঘস্থায়ী হলে ফলন ভালো হয়।
অতএব আলোচনা হতে বলা যায় যে, আবুল মিয়ার এলাকার জলবায়ু জমির প্রকৃতি উপরিউক্ত বৈশিষ্ট্যাবলির সাথে যাওয়ায়, তিনি গম চাষের সিদ্ধান্ত নিয়েছিলেন।

5 views

Related Questions