সম্পদের কোন বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে রহিম মিয়া নতুন কিছু সৃষ্টি করেছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
সম্পদের পরস্পর পরিবর্তনশীলতার বৈশিষ্ট্যটি কাজে লাগিয়ে রহিম মিয়া নতুন কিছু সৃষ্টি করেছে।
সম্পদ হলো চাহিদা পূরণের হাতিয়ার। প্রতিটি পরিবারেই কিছু না কিছু সম্পদ থাকে। এর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমেই পরিবার নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে সক্ষম হয়।
সম্পদের পরিবর্তনশীলতা বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন- বিকল্প সম্পদ ব্যবহার, বহুবিধ ব্যবহার, বিনিময়, রূপান্তর, সৃষ্টি ইত্যাদি। রহিম মিয়া পুরাতন কাপড় কিনে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বিভিন্ন ডিজাইনের কাঁথা, ঘরের পর্দা তৈরি করে বেশি দামে বিক্রি করেন। অর্থাৎ সম্পদের রূপান্তরযোগ্যতা ও সৃষ্টি এ দুটি বিষয়কে কাজে লাগিয়ে তিনি সম্পদের সুষ্ঠু ব্যবহার করার চেষ্টা করেন। রূপান্তর বলতে একটি সম্পদকে অন্য সম্পদে পরিবর্তন করাকে বোঝায়। যেমন- পুরানো শাড়ি দিয়ে কাঁথা, ঘরের পর্দা, শিশুর জামা তৈরি করা। রহিম মিয়াও তাই করেছিলেন। এভাবেই তিনি নতুন কিছু সৃষ্টি করার জন্য সম্পদের রূপান্তরযোগ্যতা তথা পরিবর্তনশীলতা বৈশিষ্ট্যটি কাজে লাগিয়েছেন।