1 Answers

উদ্দীপকে রোমান সভ্যতার প্রাকৃতিক আইনের জ্ঞান অর্থাৎ 'আইনের দৃষ্টিতে সবাই সমান' এই জ্ঞান কাজে লাগিয়ে বিচারক দোষীদের সাজা দেন।

মানব সভ্যতার ইতিহাসে রোমানদের সবচেয়ে বেশি অবদান আইনের ক্ষেত্রে। রোমান আইনের সৃষ্টি মূলত প্রচলিত প্রথা ও যুক্তির সম্বন্বয়ে, যা প্রায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে ধীরে ধীরে বিকাশ লাভ করে। রোমান আইনকে তিনটি শাখায় ভাগ করা হয়েছে। যথা-বেসামরিক আইন, জনগণের আইন, প্রাকৃতিক আইন। রোমান আইনের সবচেয়ে আকর্ষণীয় এবং ক্ষেত্র বিশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে প্রাকৃতিক আইন। এটা প্রথা, রীতি এবং স্টোয়িক দর্শনের প্রভাবে সৃষ্টি হয়। স্টোয়িক দার্শনিকরা জোর দিয়ে বলেন, প্রকৃতিগতভাবে সকল মানুষ সমান এবং তাদের নির্দিষ্ট কতগুলো মৌলিক অধিকার রয়েছে যেগুলো খর্ব করার অধিকার সরকারের নেই। প্রাকৃতিক আইনকে যে শাসক অবজ্ঞা করবে সে অত্যাচারী। এভাবে রোমান আইনে মানবিকতার দিক হতে প্রাকৃতিক আইনকে স্বীকৃত দেয়া হতো।

উদ্দীপকের ঘটনায় লক্ষণীয়, এক রাজপুত্র বনে শিকারে গিয়ে এক বিধবার পুত্রকে হত্যা করে। প্রজারা রাজার কাছে এ ব্যাপারে নালিশ করলে তিনি বিচারককে আইন অনুযায়ী বিচারের নির্দেশ দেন এবং প্রচলিত আইনে রাজপুত্রের সাজা হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা বিচারকের মধ্যে রোমান সভ্যতার প্রাকৃতিক আইন প্রয়োগের দৃষ্টান্ত পাই।

4 views

Related Questions