1 Answers

উদ্দীপকের বিচারক শামছুল সাহেবের রায়টি আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস - উক্তিটি যথার্থ।
উদ্দীপকে বর্ণিত শামছুল সাহেব একজন বিচারক। তাই তার প্রদত্ত রায়টি একজন বিচারকের রায়। আর বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস।
বিচারকরা সাধারণত দেশের প্রচলিত আইন অনুসারে বিচার করেন। আদালতে উত্থাপিত মামলার বিচার কাজ সম্পাদন করার জন্য প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকরা তাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আইন তৈরি করে উক্ত মামলার রায় দেন এবং প্রয়োজনবোধে ওই আইনের ব্যাখ্যা দেন। পরবর্তীকালে অন্যান্য বিচারক সেসব রায় অনুসরণ করে বিচার করেন। এভাবে বিচারকের রায় আইনে পরিণত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাবেক দুই প্রধান বিচারপতি জন। মার্শাল ও চার্লস হিউজেস বহু নতুন আইন সৃষ্টি করেছেন।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের বিচারক শামছুল সাহেব ন্যায়বোধ প্রক্রিয়ায় মামলার রায় প্রদান করেছেন। যেহেতু বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস, সেহেতু বিচারক শামছুল সাহেবের রায়টিও আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হবে।

4 views

Related Questions