1 Answers
উদ্দীপকে ঘটনা-২ এর বিচারক হলেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হলেন জেলা প্রশাসনের মধ্যমণি। তাকে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়।
জেলা প্রশাসকের সঠিক ব্যবস্থাপনাই জেলার সার্বিক উন্নতি নিশ্চিত। করে। কেননা একজন জেলা প্রশাসকের কার্যাবলি ব্যাপক ও বহুমুখী। বাংলাদেশ সচিবালয়ে গৃহীত শাসনসংক্রান্ত সকল সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়ন করা, বিভিন্ন সরকারি দপ্তরের কাজ তদারক করা, সরকারি নীতি নির্ধারণ এবং সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনার জন্য সরকারকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করা জেলা প্রশাসনের শাসনসংক্রান্ত কাজ। উদ্দীপকে উল্লিখিত ঘটনা-২ এ করিমের নামে একটি ফৌজদারি মামলা হয়। জেলা প্রশাসক বিচারক হিসেবে অপরাধের যথার্থতা বিচার করে তাকে দুবছরের কারাদণ্ডে দণ্ডিত করে ১০০০ টাকা জরিমানা করেন। একজন জেলা প্রশাসক তার কর্মক্ষেত্রে একাধারে পরিচালক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রক ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক জেলার প্রধান কালেক্টর হিসেবে জেলার ভূমি রাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করেন। তিনি জেলার অভ্যন্তরে অবস্থিত সরকারি সকল দপ্তরের মধ্যে যোগাযোগ রক্ষা করেন। জেলার আওতাধীন উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে প্রশাসক তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হন। জেলার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাজার নিয়ন্ত্রণ করা, কেন্দ্রীয়ভাবে বরাদ্দকৃত অর্থ, কাপড় ও ঔষধ জেলার জনগণের মধ্যে বিতরণ করা, বিচারসংক্রান্ত কাজ, শান্তিরক্ষামূলক কাজ ও বিবিধ কার্যাবলি পরিচালনা করে থাকে। আর এসব কার্যাবলি একজন জেলা প্রশাসক যখন সফলভাবে সম্পাদন করতে সমর্থ হবেন কেবল তখনই তার প্রশাসনিক এলাকার সার্বিক উন্নয়ন হবে বলে আশা করা যায়। সর্বোপরি বলা যায়, একজন জেলা প্রশাসক তার কর্মক্ষেত্রে একাধারে বিচারক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রক ও পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করতে সক্ষম।