“ঘটনা 'P' এর সফলতা নির্ভর করে ঘটনা 'Q' এর যথাযথ বাস্তবায়নের উপর"-মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
ঘটনা 'P' এর সফলতা নির্ভর করে ঘটনা 'Q' এর যথাযথ বাস্তবায়নের ওপর বক্তব্যটির সাথে আমি একমত।
আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস জনগণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেন। উদ্দীপকে ঘটনা 'P' এ নির্বাচনসংক্রান্ত বিষয়াদি এবং 'Q' এ নির্বাচনকে সফল করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় জনমত সংগ্রহের বিষয়টি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। নির্বাচনের সফলতা নির্ভর করে সুষ্ঠু জনমতের ওপর। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দলগুলো তাদের দলীয় নীতিমালা জনগণের সামনে তুরে ধরে। ফলে জনগণ তাদের পছন্দের দলকে বাছাই করতে পারে। গণতন্ত্র হলো জনগণের শাসন। জনগণ যদি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর দোষত্রুটি সম্পর্কে অবগত না হয় তাহলে তারা যোগ্য নেতৃত্ব নির্বাচনে ব্যর্থ হবে। তাই সুষ্ঠু জনমতের জন্য প্রয়োজন জনগণের সম্মুখে হ্যান্ডবিল বিতরণ করা, টেলিভিশনে নির্বাচনের বিভিন্ন বিষয়াদি প্রচার করা। তাহলেই জনগণ নির্বাচনে সঠিক প্রার্থী নির্বাচনে সক্ষম হবে যার ওপর নির্বাচন ও গণতন্ত্রের সফলতা নির্ভর করে। সর্বোপরি বলা যায়, নির্বাচনকে সফল করার জন্য প্রয়োজন সুষ্ঠু জনমত গঠনের মাধ্যম।
পরিশেষে তাই আমি মনে করি, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ও সঠিক হয়েছে।