1 Answers
জনাব 'ক' এর কাজ দ্বারা রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলিকে নির্দেশ করে।
রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির সাথে কল্যাণমূলক কাজগুলোর বিস্তৃতি নির্ভর করে। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যতবেশি উন্নত তার কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলি ততবেশি বিস্তৃত। উদ্দীপকে সরকারের শাসন বিভাগের প্রতিনিধি জনাব 'ক' জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং উপবৃত্তির ব্যবস্থাসহ নারী ও বয়স্ক শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেন। তার এ কাজগুলো কল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত। রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত নাগরিক তার অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। একটি শিক্ষিত জনগোষ্ঠীই পারে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে। এজন্য রাষ্ট্র শিক্ষার প্রতি অধিক গুরুত্ব প্রদান করে। এ কাজগুলো ছাড়াও কল্যাণমূলক কাজের মধ্যে রয়েছে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ রোধ, জেন্ডার সমতা, জনগণের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের যোগান ঠিক রাখা, শিল্প ও বাণিজ্যের উন্নয়ন ও প্রসার, দেশের অবকাঠামোগত উন্নয়ন, জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা, জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রভৃতি। আর এ সকল কাজ পরিচালনা করতে যেমন রাষ্ট্রের অর্থনৈতিক ভিত অনেক বেশি মজবুত হতে হয়; তেমনি এর সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন ও অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখে। সংগত কারণেই প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমি একমত পোষণ করি।