1 Answers

রাষ্ট্র একটি বৃহদাকার সংগঠন। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ রাষ্ট্রকে মোকাবিলা করতে হয়। তবে সার্বিকভাবে জনগণের কল্যাণ সাধনই রাষ্ট্রের উদ্দেশ্য।

উদ্দীপকে আকবরের দাদাও জনকল্যাণে নানা ধরনের কার্যাবলি পরিচালনা করছে। জনগণের চাহিদা অনুযায়ী রাষ্ট্রের ঐচ্ছিক কাজের পরিধি দিন দিন বৃদ্ধি পেয়ে ব্যাপকতর ও বিস্তৃত হচ্ছে। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত সে রাষ্ট্রের কার্যাবলি ততো বেশি বিস্তৃত। একটি রাষ্ট্রের শিক্ষিত জনগোষ্ঠী সবচেয়ে বড় সম্পদ। কেননা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে অধিকার, দায়িত্ব ও কর্তব্য সচেতনভাবে পরিলক্ষিত হয়, যা একটি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নকে ব্যাপকভাবে প্রভাবিত করে। রাষ্ট্র যদি অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে তবে দেশে জনকল্যাণমূলক উন্নয়নমুখী কর্মকান্ড দ্রুত প্রসার লাভ করে। বর্তমান বিশ্বে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিপ্লব সাধিত হয়েছে। এক্ষেত্রে কোনো রাষ্ট্রের যদি অবকাঠামোগত উন্নয়ন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় তাহলে সে দেশের অর্থনীতিও দ্রুত উন্নতির দিকে ধাবিত হবে। কেননা, অবকাঠামোগত উন্নয়নই অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি।

উপরিউক্ত আলোচনা থেকে স্পষ্ট পরিলক্ষিত হয় যে, উদ্দীপকে আকবরের দাদার কাজগুলোর বিস্তৃতি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির সঙ্গে নির্ভরশীল।

5 views

Related Questions