1 Answers

হ্যাঁ, দু'পক্ষের লোকজনদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করা রাষ্ট্রের পূর্বের কার্যাবলি তথা অপরিহার্য বা মুখ্য কার্যাবলির মধ্যে অন্তর্ভুক্ত'। প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি।

রাষ্ট্র প্রধানত দুই ধরনের ভূমিকা পালন করে থাকে। যথা- নিয়ন্ত্রণমূলক এবং কল্যাণমূলক। এ দুই ধরনের ভূমিকার ভিত্তিতে আধুনিক রাষ্ট্রের কার্যাবলিকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা- অপরিহার্য বা মুখ্য কার্যাবলি এবং কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলি। রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য ও রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে, সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কাজ বলা হয়। উদ্দীপকে আমরা লক্ষ করি, নির্মিত ব্রিজের সংযোগ সড়ক নিয়ে সৃষ্ট বিবাদ নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা রাষ্ট্রের অপরিহার্য কাজেরই অংশ। এ প্রসঙ্গে আর. এম. ম্যাকাইভার তাঁর 'Th Modern State' গ্রন্থে বলেছেন, 'আইনশৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব। নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষার নিশ্চয়তা থেকে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়। জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ। এ লক্ষ্যে রাষ্ট্র স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে। রাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও অন্যান্য আধা-সামরিক বাহিনী গড়ে তোলে। বাংলাদেশে পুলিশ, র‍্যাব, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল ইত্যাদি আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আর উদ্দীপকের ঘটনাটিতেও এসব বাহিনীর কার্যকরী ভূমিকা পরিলক্ষিত হয়। তাই সংগত কারণে আমি মনে করি প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে।

5 views

Related Questions