1 Answers
উদ্দীপকের অমল বাবু যে যুক্তিবাদী সংস্কারকের ইঙ্গিত বহন করছে তিনি হলেন রাজা রামমোহন রায়।
ঊনবিংশ শতকে হিন্দুধর্মে এক বিশেষ চিন্তাচেতনার বিকাশ লক্ষ করা যায়। বিজ্ঞানমনস্ক সুধীজন সনাতন তথা হিন্দুধর্মের প্রচলিত পূর্জাপার্বণ, ধ্যানধারণা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। তাদের লক্ষ যুক্তিসংগত নির্দেশ ছাড়া সামাজিক আচার-আচরণের মধ্য দিয়ে যে ধর্মীয় বিধিবিধান প্রতিফলিত হয়, সেগুলোর সংস্কারের প্রয়োজন। আর তাই যুক্তিবাদী সংস্কারক মনীষীদের মধ্যে রাজা রামমোহন রায়ের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। উদ্দীপকের অমল বাবু উক্ত মনীষীর পদাঙ্কই অনুসরণ করেছেন। যুক্তিবাদী সংস্কারক রাজা রামমোহন রায় লক্ষ করেন, বিভিন্ন দেব-দেবীর উপাসক হয়ে এক হিন্দু সম্প্রদায় ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী চিন্তায় সংকীর্ণ হয়ে পড়ছে। তখন তিনি ব্রহ্মের উপাসনা তত্ত্বকে উপস্থাপিত করেন। এভাবে তিনি হিন্দুধর্মাবলম্বীদের এক ব্রহ্মকে সাধনার আহ্বান জানান। স্থাপন করেন ব্রাহ্মসমাজ। তিনি বলেন, ব্রহ্মই একমাত্র আরাধ্য। বর্তমান সমাজের প্রেক্ষাপটে হিন্দুধর্মের ক্ষেত্রে এমন যুক্তিবাদী ব্যক্তির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাদের চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণাই হিন্দু সমাজকে কুসংস্কারমুক্ত রাখতে পারে।