1 Answers

বর্ষাকাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঋতু।

বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের ৮০% এ ঋতুতে হয়ে থাকে। এসময় গড় বৃষ্টিপাতের পরিমাণ ১১৯-৩৪০ সে.মি.। বাংলাদেশে বর্ষায় দক্ষিণ-পশ্চিম অয়ন বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এতে বিভিন্ন রকমের ফল ও ফসল প্রচুর জন্মে। অধিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার পানিবাহিত পলি কৃষি জমিগুলোর উর্বরতা বাড়ায়। এতে ফসল ভালো হয়। নদীপথের নাব্যতা বৃদ্ধি পায়। ফলে নৌযান চলাচল সহজ হয়। কৃষি জমিতে সেচ কম দিতে হয়। ফলে উৎপাদন খরচ কম হয়। মৎস্য সম্পদ আহরণের পরিমাণ বাড়ে। ভূগর্ভস্থ পানির উচ্চতা কিছুটা বাড়ে। প্রাকৃতিক জলাধারের পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ার কারণে মাছের প্রজনন বেশি হয়। নদীভিত্তিক পর্যটন শিল্পের বিকাশ ঘটে। প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদিত হয়। চারণভূমিতে গবাদি পশুর জন্য প্রচুর ফসল উৎপন্ন করা যায়। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের কারণে চা-চাষের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। বর্ষাকালে খালবিলে পাট পচানোর জন্য পানির পর্যাপ্ততা থাকে। বর্ষা ঋতুতে পেয়ারা, আমড়াসহ প্রচুর দেশীয় ফল জন্মে। বর্ষাকালে রাস্তাঘাটের ধুলোবালি পরিষ্কার হয়ে মনোরম পরিবেশ সৃষ্টি হয়।

5 views

Related Questions