1 Answers

উদ্দীপকের নগেন বাবু যে গ্রন্থটি প্রতিদিন পাঠ করেন তা হচ্ছে রামায়ণ। মানবজীবনে এ গ্রন্থের গুরুত্ব অপরিসীম।

রামায়ণ আদি কবি বাল্মিকী মুণি কর্তৃক রচিত। রামায়ণকে বলা হয় আদিকাব্য। রামায়ণ অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ। মূল রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত। কৃত্তিবাস বাংলায় রামায়ণ অনুবাদ করেন। এ ধর্মগ্রন্থে আছে আদর্শ রাজার কথা। আছে ধর্মের জয় ও অধর্মের পরাজয়ের কথা। আছে দুষ্টের দমন ও শিষ্টের পালনের কথা। এখানে আছে মূল্যবোধ ও নৈতিকতা গঠনের শিক্ষামূলক নানা কাহিনি ও উপাখ্যান। এ সকল আখ্যান ও উপাখ্যান আমাদের ধর্মাচরণে উদ্বুদ্ধ করে, মূল্যবোধ সৃষ্টিতে প্রেরণা যোগায় আর নৈতিকতা গঠনের শিক্ষা দেয়। কৃত্তিবাসের রামায়ণে রত্নাকর দস্যুর কাহিনী থেকে আমরা এ শিক্ষা পাই যে, যদি কেউ পাপ কার্য করে, সেটার ফল তাকেই ভোগ করতে হবে। পিতা-মাতা-স্ত্রী-পুত্র-কন্যা কেউই তার ভাগীদার হবে না। দস্যু রত্নাকর ব্রহ্মার উপদেশ গ্রহণ করে একজন ঋষিতে পরিণত হন। শুধু উপদেশ প্রদানই নয়, গ্রহণ করার মানসিকতাও গুরুত্বপূর্ণ। এ কাহিনিটি আমাদের উপদেশ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে। তাছাড়াও এ গ্রন্থটি পাঠের মাধ্যমে আমরা সদা সৎপথে চলার অনুপ্রেরণা পাব, সবসময় সত্য কথা বলতে শিখব, মানুষের সাথে ভালো ব্যবহার করব এবং কাউকে কখনোও দুঃখ দেব না। এজন্য মানবজীবনে এ গ্রন্থ অর্থাৎ রামায়ণ গ্রন্থের গুরুত্ব অপরিসীম।

5 views

Related Questions