1 Answers
উদ্দীপকে রাশেদা চৌধুরীর পাঠ করা চর্যাপদ গ্রন্থটি বাংলা ভাষার প্রাচীন নিদর্শন।
অপভ্রংশ ভাষা হতে অষ্টম বা নবম শতকে সৃষ্টি হয় বাংলা ভাষার। নবম ও দশম শতকের পূর্বে বাংলা ভাষার রূপ কেমন ছিল তা জানা যায় না। তবে এ সময়কালে বাংলায় সংস্কৃত ছাড়াও শৌরসেনী অপ্রভ্রংশ এবং মাগধী অপভ্রংশের স্থানীয় গৌড়-বঙ্গীয় রূপ অর্থাৎ আরও দুটি ভাষার প্রচলন ছিল। এগুলোকে বলা হয় প্রাচীনতম বাংলা ভাষা। সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যরা এ দু'ভাষাতেই পদ, দোহা ও গীত রচনা করতেন। তাদের এ রচনাগুলোকে 'চর্যাপদ' হিসেবে আখ্যায়িত করা হয়। চর্যাপদের রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- লুইপা, কাহ্নপা, কম্বলাম্বরপা, শবরপা, আজদেব প্রমুখ। কার্যত চর্যাপদের ভাষারীতিকে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন মনে করা হয়।
উদ্দীপকের বর্ণনাতেও দেখা যায়, রাশেদা চৌধুরী চর্যাপদ গ্রন্থটি পাঠ করেন। এটি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন।