1 Answers

আলোচ্য উদ্দীপকে বাঁধন হিন্দুধর্মের আদি ধর্মগ্রন্থ বেদ নিয়ে পড়ালেখা করে। এ গ্রন্থ থেকে সে একেশ্বরবাদ সম্পর্কে ধারণা লাভ করে। এছাড়া জীবের প্রতি স্নেহপ্রীতি এবং জগতের শান্তি কামনাই জীবনের চরম লক্ষ্য। বেদ ধর্মগ্রন্থ পড়ে সে আরও জানতে পারে মোক্ষলাভই জীবনের উদ্দেশ্য আর এ উদ্দেশ্য অর্জনের জন্য কাম্যকর্ম পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। তখন বাঁধন পৃথিবীর সকল ভোগবিলাস ত্যাগ করে উচ্চ পেশার কথা চিন্তা না করে সন্ন্যাস জীবন গ্রহণ করে। আর এভাবে ধর্মগ্রন্থ বেদ বাঁধনের জীবনকে প্রভাবিত করে।

4 views

Related Questions