উদ্দীপকে অর্পিতার অংশগ্রহণকৃত অনুষ্ঠানটি কীভাবে তোমার জীবনকে প্রভাবিত করবে তা বর্ণনা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে অর্পিতার অংশগ্রহণকৃত অনুষ্ঠানটি হচ্ছে দোলযাত্রা। আমার জীবনে এ অনুষ্ঠানটির প্রভাব অপরিসীম। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তের আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। এ উৎসবে অংশ গ্রহণের মাধ্যমে আমি অতীতের সমস্ত ভুলত্রুটিগুলো ভুলে যাব। একে অপরের মধ্যে যদি কোনো ঝগড়া- বিবাদ থেকে থাকে তা উৎসবে অংশগ্রহণের মাধ্যমে মিটিয়ে নেব এবং সবাইকে ক্ষমা করে দেব। তাছাড়া এ উৎসব বসন্তের আগমন বার্তা নিয়ে আসে। যার ফলে ঋতু পরিবর্তনকে উপভোগ করার পাশাপাশি আরও অনেক নতুন বন্ধুর সৃষ্টি হবে। ফলে সামাজিক সম্প্রতি বিরাজ করবে। এজন্য প্রত্যেকের জীবনে দোলযাত্রার প্রভাব অপরিসীম।