1 Answers
আশুতোষ বাবুর আচরণিক বৈশিষ্ট্য অর্থাৎ মানবতা সুমনকে প্রভাবিত করবে।
মানবতা মানুষের একটি বিশেষ নৈতিক গুণ এবং এটি ধর্মের অঙ্গ। মহত্ত্বের উৎসই হচ্ছে মানবতা। মানবতার কারণেই মানুষ অন্যান্য জীবজন্তু থেকে আলাদা। অসহায়কে সাহায্য করা, নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বন্ধ, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, রূগণকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম। এসব কাজের মাধ্যমে মানবতা নামক গুণের প্রকাশ পায়। মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ত্ব প্রকাশ পায়। যারা এ নৈতিক গুণের অধিকারী তারা শিবজ্ঞানে জীবের সেবা করেন। তারা জানেন জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। তাই জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়, ধর্ম সাধন হয়।
উদ্দীপকে দেখা যায়, আশুতোষ বাবু একদিন সবাইকে নিয়ে খাবার খাচ্ছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে খাবার চাইল। আশুতোষ বাবুর ছেলে সুমন রেগে উঠলে তিনি ছেলেকে থামিয়ে বললেন, 'এভাবে বলতে নেই, কেননা সকল জীবেই ঈশ্বর আছেন। আশুতোষ বাবুর এ কথা দ্বারা মানবতার প্রকাশ পেয়েছে। তার এ আচরণিক বৈশিষ্ট্য তার ছেলেকে প্রভাবিত করতে পারে। এর প্রভাবে সুমন মানবতাবোধসম্পন্ন একজন আদর্শ মানুষে পরিণত হতে পারে।