1 Answers
উদ্দীপকে আশুতোষ বাবুর আচরণের মাধ্যমে একজন ভিক্ষুকের প্রতি যে দয়া ফুটে উঠেছে তা জীবপ্রেমের দৃষ্টান্ত। স্বামী বিবেকানন্দ বলেছেন-
বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?
জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর।
উক্তিটির মাধ্যমে আমরা এই শিক্ষা পাই যে, ঈশ্বর খুঁজতে কোথাও যাওয়ার দরকার নেই। জীবের মধেই ঈশ্বর বিরাজমান। জীবের সেবা করলেই ঈশ্বরের সন্ধান পাওয়া যায়। উদ্দীপকে আশুতোষ বাবুর আচরণে স্বামী বিবেকানন্দের মনোভাব সুলভ আচরণ ফুটে ওঠে। এ থেকে সুমনের জীবনে অনেক পরিবর্তন আসতে পারে। সে আর কখনও জীবের কষ্ট সহ্য করবে না। ক্ষুদার্থকে খাবার দিবে। বিপদগামীকে উদ্ধার করবে। মানুষকে সত্য ও ন্যায়ের পথে এনে সমাজের দুঃখ-দুর্দশা লাঘব করে শান্তি প্রতিষ্ঠায় নিজেকে আত্মনিয়োগ করবে।
5 views
Answered