1 Answers

যে চারিত্রিক গুণগুলো মানুষকে ভালো পথে চালনা করে সে গুণগুলো মানুষ গ্রহণ করে। এসব ক্ষেত্রে মহাপুরুষদের চারিত্রিক গুণাবলি আমাদের চর্চা করা প্রত্যেকের উচিত।

উদ্দীপকের বিকাশ বাবু সৎ মানুষ, সে নিয়মিত ভগবানের আরাধনা করে। সে গরিব হলেও সৎভাবে জীবনযাপন করে। তার অন্যের সম্পদের প্রতি কোনো লোভ-লালসা নেই। তার আচার-আচরণে সবাই খুব প্রশংসা করে। বিকাশ বাবুর চরিত্রের প্রতিফলন ঘটাতে আমি সবসময় সৎভাবে চলার চেষ্টা করব কখনোও অসৎ পথে যাব না। নিয়মিত সকাল, দুপুর ও সন্ধ্যায় ভগবানের আরাধনা করে শরীর ও মন পবিত্র রাখব। কখনোও অন্যের সম্পদের প্রতি লোভ- লালসা থাকবে না, নিজের যতটুকু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকব। সবসময় সৎভাবে জীবনযাপনে অভ্যস্ত হব। এসব কাজকর্মের মধ্য দিয়ে বিকাশ বাবুর চরিত্রের প্রতিফলন ঘটবে।

5 views

Related Questions