1 Answers
উদ্দীপকে এ্যাড, উৎপল বিশ্বাসের বক্তৃতায় আমার পাঠ্যপুস্তকের মহামানব স্বামী বিবেকানন্দের চরিত্র প্রতিফলিত হয়েছে।
ধর্ম ভিন্ন ভিন্ন হলেও সকল ধর্মের মূল লক্ষ্য অভিন্ন। ঈশ্বরের সান্নিধ্য লাভ করাই সকল ধর্মের মূল লক্ষ্য। উদ্দীপকে দেখা যায়, এ্যাড. উৎপল বিশ্বাস ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন। বিভিন্ন ধর্মের লোক এ সম্মেলনে বক্তৃতা, প্রদান করেছিলেন। তিনি সকল ধর্মের ঈশ্বর লাভের অভিন্ন লক্ষ্যের প্রতি ইঙ্গিত করে বক্তৃতা প্রদান করেছেন যা আমার পাঠ্যপুস্তকের মহামানব স্বামী বিবেকানন্দের প্রদত্ত মতামতের অনুরূপ। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন উত্তম বাগ্মী। শিকাগোতে বিশ্বধর্ম সম্মেলনে তিনি বলেছিলেন সব ধর্মের অভিন্ন লক্ষ্যের কথা। তিনি বলেন, "নদীসমূহ যেমন এক সাগরে গিয়ে মিলিত হয়, তেমনি সকল ধর্মেরই লক্ষ্য এক ঈশ্বর লাভ।”
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের এ্যাড. উৎপল বিশ্বাস স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন। তাই তার বক্তৃতায় উক্ত মহামানবের চরিত্রেরই প্রতিফলন ঘটেছে।