দৃশ্যপট-১ এ তোমার পঠিত অর্থনীতির নীতিসমূহের কোন কোন নীতি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
দৃশ্যপট-১ এ অর্থনীতির 'বাণিজ্যে সবাই উপকৃত হয়' এবং 'মানুষ প্রণোদনায় সাড়া দেয়' নীতি দুটির প্রতিফলন ঘটেছে।
বাণিজ্যে সবাই উপকৃত হয়' নীতিটির মূল বিষয়বস্তু হলো ক্রেতা ও বিক্রেতা উভয়ই বাণিজ্য হতে উপকৃত হবে। আবার অন্যদিকে, 'মানুষ প্রণোদনায় সাড়া দেয়' নীতিটি দ্বারা বোঝায়, মানুষ যদি প্রকৃত মজুরি তথ। কর্ম ক্ষেত্রে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বেশি পায় তাহলে কাজের স্পৃহা বাড়ে এবং উৎপাদন ক্ষেত্রে দ্রব্যের গুণগত মান বৃদ্ধি পায়।
উদ্দীপকের আনিসুল হক একটি নামকরা পোশাক কারখানার মালিক। তৈরি পোশাক খাতে তার মতো এমন আরও অনেক মালিক রয়েছে। এজন্য পোশাক উৎপাদনের ক্ষেত্রে তাকে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। আর এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আনিসুল হককে যতটুকু সম্ভব কম ব্যয়ে গুণগত মানের পোশাক তৈরি করতে হয় এবং যথাসাধ্য কম দামে পোশাক বিক্রয় করতে হয়। আবার আনিসুল হক তার পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের স্বার্থের দিকে খেয়াল রাখেন। শ্রমিকদের দিয়ে গুণগত মানের অধিক পোশাক তৈরি করার জন্য তাদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন এবং কাজের দক্ষতার ওপর ভিত্তি করে শ্রমিকদের পুরস্কৃত করেন। যা শ্রমিকদের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়।