1 Answers
অমিতের গার্মেন্টস-এর ওপর কোর্স করার সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থনীতির 'সুযোগ ব্যয়' এবং 'যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে' নীতি দুটি প্রতিফলিত হয়েছে।
সুযোগ ব্যয়' নীতিটি দ্বারা বোঝায়, সর্বোত্তম বিকল্প ত্যাগ। অর্থাৎ একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। অর্থনীতির অন্য একটি নীতি হলো 'মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে'। এই নীতিটির মূল কথা হলো কোনো একটি দ্রব্য ভোগ যদি ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয় তাহলে অতিরিক্ত একক ভোগ থেকে যে উপযোগ পাওয়া যায় তা কতটুকু উপকারে আসছে তা নিয়ে চিন্তা করা।
উদ্দীপকে আনিসুল হক তার ছেলে অমিতকে নিজেদের পোশাক কারখানায় ম্যানেজার হিসেবে যোগ দিতে বলেন। কিন্তু অমিত গার্মেন্টস-এর ওপর একটি কোর্স করতে আমেরিকায় চলে যায়। যা সুযোগ ব্যয়ের ধারণাকে নির্দেশ করে। কারণ বিদেশে গিয়ে কোর্স করার জন্য সে ম্যানেজার হিসেবে যোগদান করতে পারছে না। তাছাড়া অমিত মনে করে, গার্মেন্টস বিষয়ের কোর্স করার মধ্য দিয়ে তার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং সে ভবিষ্যতে আরও ভালো করবে। অমিতের এরূপ চিন্তাধারার মাধ্যমে অর্থনীতির প্রান্তিক পর্যায়ে চিন্তা নীতির প্রতিফলন ঘটেছে।
উপরের আলোচনার মাধ্যমে বলা যায়, সুযোগ ব্যয়ের মাধ্যমে মানুষ দুই বা ততোধিক কাজের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজটিকে আগে সম্পাদন করার চেষ্টা করে। আবার দেখা যায়, মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করতে পারে। অর্থাৎ কোনো একটি দ্রব্য ক্রমান্বয়ে ভোগের ফলে যদি প্রাপ্ত প্রান্তিক উপযোগ তার প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হয় তখন সেটি হবে একটি যুক্তিবাদী মানুষের চিন্তা এবং সেই অতিরিক্ত একক ভোগ তার উপকারে আসবে।