1 Answers

দেশের অর্থনীতির ভিত মজবুতকরণে জাহিদের চাকরি নয়, জাদুর আত্মকর্মসংস্থানই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে'- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। 

আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজের কাজের ব্যবস্থা করা যায়। এর পাশাপাশি সমাজ, দেশ ও রাষ্ট্রের উন্নয়ন করা যায়। চাকরিতে এ সুযোগ খুবই কম। এ কারণে আত্মকর্মসংস্থান সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ।

উদ্দীপকের জাহিদ চেষ্টা করে চাকরি পেলেও জাদু তা পারেনি। পরবর্তীতে জাদু প্লাস্টিক শিল্পের ব্যাপক সম্ভাবনা চিন্তা করে এর একটি কারখানা স্থাপন করে। উক্ত পণ্যের চাহিদা, মানসম্মত পণ্য ও দাম কম হওয়ায় কম সময়েই সে সুনাম অর্জন করে। বর্তমানে সে দুটি কারখানার মালিক। জাদু কারখানা স্থাপনের মাধ্যমে নিজের কাজের ব্যবস্থা নিজেই করেছে। কিন্তু জাহিদ কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল। এছাড়া জাদুর কারখানায় অন্য লোকেরও কাজের ব্যবস্থা হয়েছে। ফলে বেকারলোকের সংখ্যা কমছে, যা জাহিদ পারছে না। আবার, দেশীয় কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করায় সম্পদের সদ্ব্যবহার হচ্ছে। এতে ক্রেতারা মানসম্মত প্লাস্টিক পণ্য পাচ্ছে। এভাবে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। অতএব, জাদুর আত্মকর্মসংস্থানই দেশের অর্থনীতিকে মজবুত করতে ভূমিকা রাখছে।

5 views

Related Questions