ধর্মগ্রন্থটির তৃতীয় ভাগটির আলোচ্য বিষয়কে উচ্চতর ধর্মও বলা হয়- বক্তব্যটি বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
ত্রিপিটকের তৃতীয় বা শেষ ভাগ হলো অভিধর্ম পিটক। বৌদ্ধধর্ম দর্শনের সমৃদ্ধ আলোচনায় ভরপুর হওয়ায় অভিধর্ম গ্রন্থটিকে উচ্চতর ধর্মও বলা হয়।
সূত্র পিটকে যেসব দার্শনিক ও নৈতিক বিষয়সমূহ অনুসরণ করার উপদেশ দিয়েছেন সেসব বিষয় অভিধর্ম পিটকে সূক্ষ্মা ও বিস্তৃতভাবে ব্যাখ্যা করে উপস্থাপন করা হয়েছে। গ্রন্থটির মূল আলোচ্য বিষয় বৌদ্ধ দর্শন ও পরমার্থ সত্য। যথা: স্কন্ধ, আয়তন, ধাতু, চ্যুতি, প্রতিসন্ধি, বল, নির্বাণ ও প্রজ্ঞপ্তি। অভিধর্ম পিটকে বৌদ্ধ মননশীলতার চরম বিকাশ ঘটে। অভিধর্ম বিষয়ে প্রকৃষ্ট জ্ঞান ব্যতীত কেউ উত্তম ধর্ম দেশনা করতে পারে না। এতে কাল্পনিক কোনো বিষয়ের অবতারণা নেই। কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের সাহায্যে মূল বক্তব্য বিশ্লেষণ করাই এর প্রধান বিশেষত্ব। বুদ্ধের মনস্ততাত্ত্বিক উপদেশই অভিধর্মের মূল বিষয়বস্তু। বিশেষত চিত্ত, চৈতসিক, রূপ এবং নির্বাণ প্রভৃতি সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে অভিধর্ম পিটকে বিশ্লেষণ করা হয়েছে। বুদ্ধের দর্শনের সূক্ষ্মাতিসূক্ষ বিশ্লেষণই অভিধর্ম। তাই অভিধর্মকে উচ্চতর ধর্মও বলা হয়।