1 Answers
মফিজের আলোচ্য বিষয়টি হলো হাদিসের প্রকারভেদ। সংজ্ঞার আলোকে হাদিস তিন প্রকার। যথা-
১. কাওলি (قَوْلِی ) হাদিস: কাওল-এর অর্থ হলো কথা বা বাণী। সুতরাং কাওলি হাদিসের আভিধানিক অর্থ হলো বাণীসূচক, বাণীমূলক হাদিস। পরিভাষায়- মহানবি (স.)-এর পবিত্র মুখনিঃসৃত বাণীকে কাওলি হাদিস বা বাণীসূচক হাদিস বলা হয়।
২. ফিলি (৩) হাদিস : ফিল (فِعْلٌ)অর্থ হলো কর্ম বা কাজ। সুতরাং ফিলি হাদিসের আভিধানিক অর্থ হলো কর্মসূচক হাদিস। পরিভাষায় মহানবি (স.) নিজে রাসুল হিসেবে যে সকল কর্ম সম্পাদন করেছেন তাকে ফিলি বা কর্মসূচক হাদিস বলে।
৩. তারিরি (تَقَرِيرُى) হাদিস : তাক্রির অর্থ হলো সম্মতি। তাক্সিরি হাদিসের আভিধানিক অর্থ হলো সম্মতিসূচক হাদিস। পরিভাষায় সাহাবিগণ মহানবি (স.)-এর সামনে শরিয়ত সম্বন্ধে কোনো কথা বলেছেন অথবা কোনো কাজ করেছেন, আর রাসুল (স.) তার প্রতিবাদ না করে নীরবতা অবলম্বন করেছেন, তাকে তাক্রিরি হাদিস বা সম্মতিসূচক হাদিস বলা হয়।