1 Answers
উদ্দীপকের জনাব মফিজের শিল্পটি আধুনিকায়ন করার জন্য উৎপাদনমুখী বৃহৎ শিল্পের কথা ভাবছেন বলে আমি মনে করি।
এ শিল্পে ৩০ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়। এখানে ২৫০ জনেরও বেশি শ্রমিক কাজে নিয়োজিত থাকে। এছাড়া, এ শিল্প আকারে বড় হওয়ায় এর উৎপাদনের পরিমাণও বেশি হয়।
উদ্দীপকের জনাব মফিজ একটি মাঝারি আকারের জুতা তৈরির শিল্প গড়ে তুলেছেন। তিনি ব্যবসায় প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এর আধুনিকায়ন করতে চান। এজন্য তাকে আরও ২০ কোটি টাকা বিনিয়োগ ও ১৫০ জন শ্রমিক নিয়োজিত করতে হবে। ফলে তার ব্যবসায়টি বৃহৎ শিল্পে পরিণত হবে।
জুতার কারখানাটি বৃহৎ শিল্পে পরিণত হলে জনাব মফিজ প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন। এছাড়া, তিনি বাজারের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারবেন। আবার, ব্যবসায়টি আধুনিকায়ন হলে পণ্যের গুণগত মান বাড়বে। এতে দেশি ও বিদেশি ক্রেতাদের আগ্রহ বাড়বে। ফলে জুতা বিক্রির পরিমাণ বাড়বে। এতে মুনাফা অর্জনও বেশি হবে। তাই বলা যায়, জনাব মফিজ বৃহৎ শিল্প গড়ে তুললে তা ব্যবসায়ের স্বার্থে যথার্থ হবে।