1 Answers

উদ্দীপকের জনাব মফিজের প্রথম পর্যায়ের কারখানাটি উৎপাদনমুখী মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত।

এ শিল্প পণ্যসামগ্রী তৈরি বা প্রক্রিয়াকরণের সাথে জড়িত থাকে। উৎপাদনমুখী মাঝারি শিল্পে ১০ থেকে ৩০ কোটি টাকা মূলধন প্রয়োজন হয়। আবার, এ শিল্পে ১০০ থেকে ২৫০ জন শ্রমিক কাজ করে।

উদ্দীপকের জনাব মফিজের সাভারে একটি জুতা তৈরির কারখানা রয়েছে। কারখানাটি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। তার কারখানায় স্থায়ী সম্পদসহ মোট ১৫ কোটি টাকা ব্যয় হয়েছে। এক্ষেত্রে কারখানার কাজ পরিচালনার জন্য মোট ১৫০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। বিনিয়োগ ও শ্রমিক সংখ্যার দিক দিয়ে এর সাথে উৎপাদনমুখী মাঝারি শিল্পের মিল আছে। তাই, জনাব মফিজের কারখানাটিকে উৎপাদনমুখী মাঝারি শিল্প বলা যায়।

4 views

Related Questions