1 Answers

জনাব আলমের ১ম পর্যায়ের কাজটি বিপণনের পর্যায়িতকরণের অন্তর্ভুক্ত।

এর মাধ্যমে পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পণ্য ভাগ করা হয়। এতে পণ্য বিক্রির কাজ সহজ হয়। এছাড়া ক্রেতারা সহজেই তাদের পছন্দমতো পণ্য সংগ্রহ করতে পারে। ফলে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা যায়। উদ্দীপকের জনাব আলম সাতক্ষীরা থেকে বিভিন্ন পণ্য কেনেন। এরপর সেগুলো গুণাগুণ, ওজন ও আকৃতি অনুযায়ী শ্রেণিবিন্যাস করেন। এতে তার বিক্রির কাজ সহজ হয়। এছাড়া পণ্য বিভিন্ন শ্রেণিতে বিভক্ত হওয়ায় ক্রেতারা সহজেই তাদের চাহিদামতো পণ্য কিনতে পারেন। জনাব আলমের এরূপ পণ্য শ্রেণিবিন্যাসের কাজটি পর্যায়িতকরণের অন্তর্গত। সুতরাং, জনাব আলম ১ম পর্যায়ে পর্যায়িতকরণ কাজটি করেছেন।

5 views

Related Questions