1 Answers
সালাবার ব্যবসায়ের সাফল্যের ক্ষেত্রে মোড়কিকরণ ভূমিকা রেখেছে।
পণ্যকে বাহ্যিকভাবে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য মোড়কিকরণ করা হয়। মোড়কিকরণের ফলে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণ অটুট থাকে। ফলে পণ্য পচে যাওয়া বা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়।
উদ্দীপকের সালাবা মুড়ি তৈরি করে হাটের দিন বিক্রি করে। মুড়ির চাহিদা থাকা সত্ত্বেও সালাবা বেশি উৎপাদন করতে পারছিল না। কারণ দীর্ঘ সময় মুড়ি টাটকা অবস্থায় রাখা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে তিনি বন্ধুর সহযোগিতায় মুড়ি মোড়কিকরণ করে বিপণনের সিদ্ধান্ত নিয়েছে। তার নেওয়া পদক্ষেপের ফলে মুড়ির মান বজায় ছিল। এভাবে সে দীর্ঘসময় মুড়ি টাটকা রাখতে পেরেছে। এ কারণে তার মুড়ির চাহিদা ও বাজার অনেক বেড়ে যায়।
4 views
Answered