1 Answers

উদ্দীপকে উল্লিখিত বিনোদপুরের নারীরা আগে ঘরের বাইরে যেতে পারত না। কিন্তু বর্তমানে তারা বাইরে কাজ করছে এবং সকল ক্ষেত্রে অগ্রগতির জন্য নারীরা বিশেষ ভূমিকা রেখেছে।

বাংলাদেশে শিল্পের ক্রমোন্নতি নারীর সামাজিক জীবন ও মর্যাদার ক্ষেত্রকে প্রভূত পরিবর্তন সাধন করেছে। শিল্পের প্রসার আজ নারীকে গৃহের সীমিত পরিবেশ থেকে বাইরের কর্মমুখর জগতে টেনে এনেছে। তাছাড়া নারী সমাজের চাকরি, বাড়তি অর্থোপার্জনের সুযোগ সম্প্রসারিত করেছে। নারী এখন শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হচ্ছে। একসময় নারী শুধু গৃহস্থালি কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারা এখন পোশাক শিল্প, ওষুধ তৈরির কারখানা, টেলিফোন ও টেলিযোগাযোগ শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি শিল্পে চাকরি করছে। তাছাড়া তারা পাট, চা, চিকিৎসা, স্থাপত্য, শিল্প, আইন পেশা, কাগজ শিল্প, শিক্ষকতা, পুলিশ, ডাক্তার, বিচারকসহ বিভিন্ন পেশার চাকরি করছে। আজ বাংলাদেশের শহর এলাকায় শিক্ষিত নারীরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পেশায় কাজ করছে। অর্থাৎ দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই নারীরা অগ্রগামী।

সুতরাং বলা যায়, বিনোদপুরের সকল ক্ষেত্রে অগ্রগতির জন্য নারীরা বিশেষ ভূমিকা পালন করছে।

4 views

Related Questions