1 Answers

উদ্দীপকের মেরিনা মারমার ব্যবসায়ের দ্রুত উন্নতিতে 'সঠিক পণা নির্বাচন' বিষয়টি ভূমিকা রেখেছে। 

সঠিক পণ্য নির্বাচনের ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। বর্তমানে চাহিদা আছে এবং ভবিষ্যতে বাড়বে, এমন পণ্য বা সেবা নির্বাচন করতে পারলে ব্যবসায়ের সাফল্যে অনেকটা নিশ্চিত হওয়া যায়।

 উদ্দীপকের মেরিনা মারমা নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি পাহাড়ি মেয়েদের পোশাক 'থামি' উৎপাদন ও বিক্রি করেন। পণ্যা নির্বাচনের আগে তিনি বাজারে পণ্যটির চাহিদা ও গ্রহণযোগ্যতার বিষয় যথাযথভাবে নিরূপণ করেছেন। রাঙ্গামাটিতে পাহাড়িদের আবাসস্থল। এজন্য এখানে পাহাড়ি মেয়েদের পোশাক থামির ব্যাপক চাহিদা আছে। তাই মেরিনা মারমার তৈরি 'থামি' পোশাকটির বিক্রিও অনেক বেড়েছে সুতরাং, স্থানীয় চাহিদা বুঝে পণ্য নির্বাচনই মেরিনা মারমার ব্যবসায়ের দ্রুত উন্নতির মূল কারণ। 

6 views

Related Questions