1 Answers

আসবাব বিন্যাসে আলিম প্রয়োজনীয়তা, বহুবিধ ব্যবহার এই বিষয়গুলো বিবেচনায় রেখেছে। 

গৃহকে বাসোপযোগী করার জন্য প্রয়োজন হয় আসবাবপত্রের। তবে আয়তনের সীমাবদ্ধতার জন্য চাহিদা মেটানোর উপযোগী হালকা ও যুগোপযোগী আসবাব ব্যবহার করা উচিত। তাছাড়া বর্তমানে একস্থান থেকে অন্যস্থানে বহন করতে যাতে কষ্ট না হয় সেজন্যও হালকা ও রুচিশীল আসবাব ব্যবহারের প্রবণতা দেখা যায়। 

আলিম তার কক্ষ আধুনিক নকশার ডিভান, ডাইনিং টেবিল ও আয়নাসম্বলিত আলমারি দিয়ে সাজিয়েছেন। তিনি ডিভান বসা ও শোয়া উভয় কাজে ব্যবহার করতে পারবেন। তেমনি ডাইনিং টেবিল খাবার খাওয়া, পড়ালেখা, ইস্ত্রি করা ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়া আয়নাসহ আলমারি কিনেছেন যাতে আলাদা করে ড্রেসিং টেবিল কিনতে না হয়। আলমারিতে তিনি কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এবং আয়না ড্রেসিং টেবিলের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। 

সুতরাং আলিম সাহেব আসবাব বিন্যাসে প্রয়োজনীয়তা ও বহুবিধ ব্যবহারের কথা বিবেচনা করেছেন।

5 views

Related Questions