1 Answers
রাজিব আসবাব কেনার ক্ষেত্রে প্রথমেই বিবেচনা করবে আসবাবটির প্রয়োজন আছে কিনা।
রাজিবের নতুন বাসার জন্য কিছু আসবাব কেনা প্রয়োজন। গৃহকে বাসোপযোগী করার জন্য প্রয়োজন হয় আসবাবপত্র। এক্ষেত্রে দামি আসবাবের প্রয়োজন নেই। সামর্থ্য অনুযায়ী কম দামি জিনিস দিয়েও গৃহসজ্জা করা যায়। তবে এতে সৃজনীশক্তির প্রয়োজন।
হুজুগের বসে অপ্রয়োজনীয় আসবাব ক্রয় করলে পরে তা বেমানান মনে হয়। এছাড়া এতে অর্থেরও অপচয় হয়। অনেক সময় পুরাতন আসবাব রং করে বা বার্নিশ করে নতুনের মতো করে নেওয়া যায়। এতে অর্থের অপচয় হয় না। রাজিব প্রথমে তার আসবাবের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই আসবাব ক্রয় করবে।
4 views
Answered