1 Answers
উদ্দীপকে উল্লিখিত রাজিব চৌধুরী আইনগত কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন।
রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র যেমন নাগরিকদের অধিকার দান করেছে তেমনি তাদের কাছে কিছু কিছু কর্তব্যও দাবি করে এবং নাগরিকদের তা পালন করতে হয়। বস্তুত নাগরিকদের সমাজ তথা রাষ্ট্রের কর্তব্য সম্পাদনের শর্তে অধিকার ভোগ করতে হয়। উদ্দীপকের রাজীব চৌধুরী এ কর্তব্য পালন করেননি।
উদ্দীপকে লক্ষ করা যায়, রাজীব চৌধুরী একজন শিল্পপতি। কিন্তু তিনি নিয়মিত কর পরিশোধ করেন না। উপরন্তু কর হ্রাসের জন্য তিনি প্রশাসন ও কর বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘুষ দিয়ে থাকেন। তার এ কাজের মাধ্যমে তিনি আইনগত কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন। কেননা, রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মানা ও কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্য। এসব কর্তব্য রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত। নাগরিকদের আইনগত কর্তব্য অবশ্যই পালন করতে হয়। এ কর্তব্য পালনে ব্যর্থ হলে শাস্তি পেতে হয়। আইনগত কর্তব্য রাষ্ট্র ও নাগরিকের কল্যাণের জন্য অপরিহার্য। তাই আমরা বলতে পারি, রাজিব চৌধুরী কর প্রদান না করার মাধ্যমে আইনগত কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন।