1 Answers
উদ্দীপকে উল্লিখিত কাদিরের কাজটি হলো রোগিং।
কোনো জমিতে একই জাতের ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অথবা অন্য জাত বা ফসলের অনাকাঙ্ক্ষিত চারা শিকড়সহ তুলে ফেলাকে বলা হয় রোগিং। উদ্দীপকের কাদিরের জারবেরা ফুলের চারার মধ্যে কিছু গাঁদা ফুলের চারা জন্মালে তিনি সেগুলোকে তুলে ফেলেন। গাছের বৃদ্ধির সময় রোগিং করা হয়ে থাকে, যাতে অন্য জাতের সাথে ক্রসিং না হয়, বীজের বিশুদ্ধতা নষ্ট না হয়, পর-পরাগায়নের মাধ্যমে জাতটি যাতে অবক্ষয় না হয় এবং ফসলের ফলন বেশি হয়।
অতএব, কাদির এজন্যই অনাকাঙ্ক্ষিত গাঁদা ফুলের চারাগুলো উঠিয়ে ফেলেন।
6 views
Answered