উদ্দীপকে উল্লেখিত জনাব সালামের কাজটি প্রতিটি পরিবারের জন্য অনুসরণীয়- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লেখিত জনাব সালাম পরিবারের রাজনৈতিক কাজটি করেছেন, যা প্রতিটি পরিবারের জন্য অনুসরণীয়।
পরিবার একটি ক্ষুদ্র রাষ্ট্রবিশেষ। আনুগত্য ও নিয়মানুবর্তিতার প্রথম পাঠ আমরা পরিবারেই লাভ করি। এ শিক্ষা পরবর্তী সময়ে ব্যক্তির রাষ্ট্রীয় জীবনে পরিব্যাপ্ত হয়। এভাবে একটি আদর্শ রাষ্ট্র গড়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরি হয়। বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা শিশুরা পরিবার থেকেই লাভ করে যা তাদের সুনাগরিক হতে সাহায্য করে। এসব কাজই পরিবারের রাজনৈতিক কাজ।
উদ্দীপকে দেখা যায়, জনাব সালাম স্থানীয় ও জাতীয় পরিষদ নির্বাচনে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের নিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করেন। এটি পরিবারের রাজনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কেননা, রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নির্বাচন। ভোেট দিয়ে যোগ্য, দক্ষ ও সৎ প্রার্থীকে নির্বাচিত করা প্রত্যেক নাগরিকের একান্ত দায়িত্ব। এই নির্বাচিত প্রতিনিধিরাই পরবর্তীতে দেশ পরিচালনা করেন। নির্বাচনে জয়ী জনপ্রতিনিধি যদি সৎ ও দক্ষ না হন তাহলে রাষ্ট্রে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অদক্ষতার বিস্তার ঘটবে। তাই ভোট দিয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা প্রত্যেক নাগরিকের একান্ত কর্তব্য। আর এর প্রাথমিক শিক্ষা আমরা পেয়ে থাকি পরিবার থেকে। পরিবারের রাজনৈতিক আদর্শ ও চিন্তাধারা এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আলোচনা থেকে একজন ব্যক্তি রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে ওঠে।
পরিশেষে বলা যায়, রাজনীতি আমাদের জীবনের সর্বত্র 'বিরাজমান । রাজনৈতিক ব্যক্তিত্বরাই রাষ্ট্র পরিচালনা করেন। তাই উদ্দীপকের জনাব সালামের কাজ, অর্থাৎ রাজনৈতিক কাজ প্রতিটি পরিবারের জন্য অনুসরণীয়।