1 Answers

শুধু উদ্দীপকে উল্লেখিত কাজগুলো অর্থাৎ মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজই পরিবারের কাজ নয়- কথাটি যথার্থ।
পরিবারের সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য বহুবিধ কাজ করে। পরিবারের অন্যতম প্রধান কাজ হলো সন্তান জন্মদান ও লালন-পালন করা। একে পরিবারের জৈবিক কাজ বলা হয়। শিশু তার জীবনের প্রাথমিক পর্যায়ের শিক্ষাগুলো পরিবারের কাছ থেকেই পেয়ে থাকে। তারা পরিবার থেকেই উদারতা, সততা, করুণা, সহানুভূতি ইত্যাদি মানবিক গুণ অর্জন করে। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত। এছাড়া পরিবারের অভিভাবকরা অর্থ উপার্জনের মাধ্যমে সদস্যদের ভরণপোষণের চাহিদা পূরণ করে, যা পরিবারের অর্থনৈতিক কাজ।
পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো রাজনৈতিক কাজ। পরিবারের বড়রা ছোটদের অধিকার রক্ষায় কাজ করে। এছাড়া বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেয়, যা তাদের সুনাগরিক হতে সাহায্য করে। বড়দের রাজনৈতিক আলোচনা শুনে শিশুরা রাজনীতি সচেতন হয়, যা পরে তাদের নাগরিক জীবনে কাজে লাগে।
উদ্দীপকে রিদম ও রুশোর পরিবারে দেখা যায়, তারা তাদের মায়ের জন্মদিন পালন করে, যা পরিবারের বিনোদনমূলক কাজকে নির্দেশ করে। এছাড়া তারা একত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, যা পরিবারের মনস্তাত্ত্বিক কাজের অন্তর্ভুক্ত। এ দুটি কাজ ছাড়াও প্রতিটি পরিবার কমবেশি উপরে বর্ণিত কাজগুলো সম্পন্ন করে।
পরিশেষে বলা যায়, বিনোদনমূলক ও মনস্তাত্ত্বিক কাজ ছাড়াও পরিবারের আরও বহুবিধ কাজ রয়েছে। এসবের মাধ্যমে পরিবার তার সদস্যদের সার্বিক চাহিদা পূরণ করে।

5 views

Related Questions