1 Answers

উদ্দীপকের ফারুক সাহেবের কাজগুলো শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয়।
উদ্দীপকে বলা হয়েছে, ফারুক সাহেব একজন সরকারি কর্মকর্তা। অর্থাৎ তিনি একজন উপার্জনক্ষম ব্যক্তি এবং তার কাজটি পরিবারের অর্থনৈতিক কাজ। অতীতে পরিবারকে কেন্দ্র করে অর্থনৈতিক কার্য সম্পাদিত হতো। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে পরিবারের সাথে সংশ্লিষ্ট কাজের জায়গাগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে এবং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিবারের সদস্যরা অফিস-আদালত, কলকারখানাসহ নানাবিধ প্রতিষ্ঠানে চাকরি এবং ব্যবসাসহ আত্মকর্মসংস্থানের মাধ্যমে আয় করছে। উদ্দীপকের ফারুক সাহেব সরকারি কর্মকর্তা হওয়ায় তিনি পরিবারের বাইরে অফিসে কাজ করে আয় করছেন।
ফারুক সাহেব ছুটির দিনে স্ত্রী ও সন্তানদের বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে নিয়ে যান। এখানে ফারুক সাহেবের কাজের মাধ্যমে পরিবারের বিনোদনমূলক কাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে গল্প-গুজব, হাসি-ঠাট্টা, গান-বাজনা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া প্রভৃতির মাধ্যমে আমরা বিনোদন লাভ করি। তবে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে এগুলোর পাশাপাশি টেলিভিশন, স্যাটেলাইট চ্যানেল, ইউটিউব চ্যানেল প্রভৃতির মাধ্যমেও পরিবারের সদস্যরা বিনোদন লাভ করে থাকে। ফারুক সাহেব ছুটির দিনে স্ত্রী ও ছেলেমেয়েদের বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে নিয়ে যান, তাই নিঃসন্দেহে তার কাজটি পরিবারের বাইরে সম্পাদিত হয়।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, পরিবারের অর্থনৈতিক ও বিনোদনমূলক কাজগুলো এখন আর শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। পরিবারের বাইরেও এগুলো সম্পাদিত হচ্ছে।

5 views

Related Questions