1 Answers

সাজিদ যে ধরনের পরিবারের সদস্য তা কয়েকটি একক পরিবারের সমষ্টি- উক্তিটি যথার্থ।
পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণিতে ভাগ করা যায়। যথা- একক ও যৌথ পরিবার। একক পরিবার মা-বাবা ও ভাই- বোন নিয়ে গঠিত হয়। এ ধরনের পরিবার ছোট হয়ে থাকে। অন্যদিকে, যৌথ পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। মূলত যৌথ পরিবার কয়েকটি একক পরিবারের সমষ্টি। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো যৌথ পরিবারে যদি বাবা-মা, দাদা-দাদি ও চাচা-চাচি এবং তাদের সন্তানরা একত্রে বাস করে তাহলে সে। যৌথ পরিবারটি তিনটি একক পরিবারের সমন্বয়ে গঠিত হয়েছে।
উদ্দীপকের সাজিদের পরিবারটিও যৌথ পরিবার। কেননা সাজিদ তার বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচিসহ বাস করে এবং তাদের সকলের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আর এই বৈশিষ্ট্যগুলো যৌথ পরিবারের বৈশিষ্ট্য।
পরিশেষে বলা যায়, যেহেতু যৌথ পরিবার কয়েকটি একক পরিবারের সমষ্টি এবং সাজিদও যৌথ পরিবারের সদস্য, সেহেতু তার পরিবারটিও কয়েকটি একক পরিবারের সমষ্টি।

7 views

Related Questions