1 Answers
যে পরিবারে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে তাকে যৌথ পরিবার বলে।
যৌথ পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। মূলত যৌথ পরিবার কয়েকটি একক পরিবারের সমষ্টি। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো যৌথ পরিবারে যদি বাবা-মা, দাদা-দাদি ও চাচা-চাচি এবং তাদের সন্তানরা একত্রে বাস করে তাহলে সে যৌথ পরিবারটি তিনটি একক পরিবারের সমন্বয়ে গঠিত হয়েছে।
6 views
Answered