1 Answers

যে পরিবারে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে তাকে যৌথ পরিবার বলে।
যৌথ পরিবার বৃহৎ পরিসরে গঠিত হয়। সাধারণত এ পরিবারে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও তাদের সন্তানরা একসাথে বাস করে। সাধারণত বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যই এ পরিবারের নেতৃত্ব দেন। যৌথ পরিবারের সদস্যদের মধ্যে জোরালো মানসিক বন্ধন থাকে। তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, পারস্পরিক নির্ভরশীলতা, স্নেহ-মমতার টান বেশি থাকে। ফলে এ ধরনের পরিবারের সদস্যরা আনন্দময় পরিবেশে জীবনযাপন করে।

4 views

Related Questions