1 Answers
গঠনগত দিক থেকে উদ্দীপকের মি. সালাম একক পরিবারের প্রতিনিধি।
পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন- একক ও যৌথ পরিবার। একক পরিবার মূলত মা-বাবা, ভাই-বোন নিয়ে গঠিত হয়। এ ধরনের পরিবার সাধারণত ছোট হয়ে থাকে। সব সমাজেই যৌথ পরিবারের তুলনায় একক পরিবার দিন দিন বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এ পরিবারে সদস্য কম থাকে বলে সদস্যদের চাহিদা পূরণ করা সহজ হয়। শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি।
উদ্দীপকে বলা হয়েছে, স্ত্রী ও একমাত্র সন্তান বায়েজিদকে নিয়ে মি. সালামের পরিবার। এ থেকে বোঝা যায়, উদ্দীপকের পরিবারটি একক পরিবার। কারণ স্বামী, স্ত্রী এবং সন্তান-সন্ততি নিয়ে একক পরিবার গড়ে ওঠে। সুতরাং বলা যায়, মি. সালাম একক পরিবারের প্রতিনিধি।
4 views
Answered