1 Answers
উদ্দীপকে রাহাতের পরিবারের শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যাবলি প্রকাশ পেয়েছে।
পরিবারের কার্যাবলির মধ্যে শিক্ষামূলক ও বিনোদানমূলক কাজ অন্যতম। পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়। শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় পরিবারে। আবার শিষ্টাচার, সততা, উদারতা প্রভৃতি মানবিক গুণাবলির শিক্ষা লাভ পরিবার থেকেই শুরু হয়। এছাড়াও ব্যক্তি পারিবারিক জীবনে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করে থাকে। অন্যদিকে বিনোদনেরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ব্যক্তি তার পরিবারের সদস্যদের সাথে গল্প-গুজব, হাসি-ঠাট্টা, গান-বাজনা, বেড়াতে যাওয়া প্রভৃতির মাধ্যমে বিনোদন লাভ করে থাকে।
উদ্দীপকের শিক্ষার্থী রাহাত করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে বাসায় তার বড় বোনের কাছে নিয়মিত পড়াশোনা শুরু করে, যা পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত। এছাড়া করোনা কালীন গৃহবন্দি সময়ের একঘেয়েমি কাটাতে তারা পরিবারের সদস্যরা মিলে নানা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিনোদন লাভ করে। তাই বলা যায়, উদ্দীপকে রাহাতের পরিবারের শিক্ষামূলক ও বিনোদানমূলক কার্যাবলি প্রকাশ পেয়েছে।