1 Answers
উদ্দীপকের আলোকে বাংলাদেশের গ্রামের পরিবারের কার্যাবলি ব্যাপক ও বহুমাত্রিক।
সন্তান প্রজনন থেকে শুরু করে লালন-পালন এবং সুষ্ঠু বিকাশে গ্রামীণ পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে গ্রামীণ কৃষি পরিবার কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি। গ্রামীণ পরিবারগুলো মূলত যৌথ পরিবার। যৌথ পরিবারের মধ্যেই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হয়। গ্রামীণ পরিবারগুলো অর্থনৈতিক কার্যাবলি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষাদান করে থাকে প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ বিনোদনের ব্যবস্থাও পরিবারের মধ্যেই সম্পন্ন হয়। পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয়। আচার ব্যবহার, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, ধর্মীয় বিধিবিধান সম্পর্কিত বিষয়গুলোর শিক্ষা গ্রামীণ পরিবারের শিশুরা পরিবার থেকেই পেয়ে থাকে। গ্রামীণ পরিবারের সদস্যরা অবসরে পরিবারের মধ্যেই বিনোদনের ব্যবস্থা করে। উদ্দীপকে জাহাঙ্গীর আলম কৃষিকাজ করে এবং নদীতে মাছ ধরে সংসার চালান। তার পরিবারই শিশুদের ধর্মীয় শিক্ষাদান করে। উদ্দীপকের জাহাঙ্গীরের পরিবারটি গ্রামীণ পরিবার।
তাই বলা যায়, গ্রামীণ পরিবার বহুবিধ কার্যাবলি সম্পাদন করে।