1 Answers
অনন্ত ও তার বন্ধুদের কার্যাবলি এবং পাঠ্যপুস্তকের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সাদৃশ্য নিচে নির্ণয় করা হলো-
অনন্ত যেমন ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত তার গ্রামের বাড়িতে যুবক-যুবতীদের নিয়ে সহায়তা করতে যায়, তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর একজন বিদেশি কলেজশিক্ষক তার কয়েকজন শিক্ষার্থী নিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য বাংলাদেশে আসেন। তারা দল বেঁধে যুদ্ধবিধ্বস্ত একটি প্রত্যন্ত গ্রামে চলে গেলেন। সেখানে তারা দেখতে পেলেন যুদ্ধে চরম ক্ষতিগ্রস্ত দালানকোঠা, হাসপাতাল, ভাঙা রাস্তাঘাট, আগুনে পোড়ানো গ্রামের ঘরবাড়ি, প্রায় জনশূন্য গ্রাম, মাঠ ও প্রান্তর। তারা আরও দেখতে পেলেন যুদ্ধে আহত অনেক মানুষ, অবিবাহিত মা, এতিম শিশু, সন্তানহারা মাতাপিতা ও স্বামীহারা মহিলা। দেশের সর্বত্রই যেন এক জঘন্য ধ্বংসযজ্ঞের ছাপ, চারদিকে ব্যথা-বেদনা, বনা, দুঃখ-কষ্ট ও দারিদ্রের করুণ চিত্র, যা একদল মানুষের লোভলালসা, চরম ঘৃণা ও যুদ্ধের বিভীষিকার ফল।
অনন্তদের মতো বিদেশি স্বেচ্ছাসেবীও তার শিক্ষার্থীদের নিয়ে এ দুঃখ-কষ্টে ভারাক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন। তারা লোকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের দুঃখ-কষ্ট সরেজমিনে দেখতে লাগলেন; যুদ্ধে পোড়ানো বাড়িঘরগুলো নতুন করে তৈরি করতে লাগলেন, গ্রামের অসুস্থ মানুষের চিকিৎসার জন্য অস্থায়ী চিকিৎসাসেবাকেন্দ্র গড়ে তুললেন, পানীয় জলের জন্য গ্রামে নলকূপ স্থাপন করলেন। তারা ছেলেমেয়েদের লেখাপড়া শেখাতে লাগলেন এবং গ্রামের কৃষকদের কৃষিকাজে সাহায্য করতে শুরু করলেন।
মূলকথা: অসহায় মানুষকে সাহায্য করা।