1 Answers
উদ্দীপকে রাজা হিরণ্যকশিপু ছিলেন দৈত্যদের রাজা। আর দৈত্য এবং দেবতাদের মধ্যে ছিল চিরকালের ঝগড়া।' হিরণ্যকশিপুও তার ব্যতিক্রম ছিলেন না। তিনিও দেবতা হরির সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিলেন। হরির নাম শুনলেই রাজা হিরণ্যকশিপু রেগে যেতেন। তার এ আচরণের সাথে উদ্দীপকের সুজিতের আচরণের সাদৃশ্য লক্ষ করা যায়। সুজিত বামদলগুলোর সাথে মিশে অহংকারী হয়ে ওঠে। এর ফলে হরির নাম শুনলেই তিনি রেগে উঠতেন। এক্ষেত্রে আমরা সুজিত এবং হিরণ্যকশিপুর আচরণের সাদৃশ্য লক্ষ করি।
অন্যদিকে, হিরণ্যকশিপু হলেন দৈত্যদের রাজা আর সুজিত বামদলের সমর্থক। এক্ষেত্রে তাদের মধ্যে বৈসাদৃশ্য থাকলেও চিন্তার ক্ষেত্রে সামঞ্জস্যতা রয়েছে। কারণ সুজিত হরির নাম শুনলে যেমন রেগে যেতেন ঠিক একইভাবে রাজা হিরণ্যকশিপু দেবতা হরির নাম শুনলে রেগে যেতেন। পাঠ্যপুস্তক পাঠের মাধ্যমে জানতে পারি, রাজা হিরণ্যকশিপু বর পেয়েছিলেন যেকোনো দেব, নর, যক্ষ কেউ তাকে হত্যা করতে পারবে না। কিন্তু তার অহংকারে দেবতারা তার প্রতি অসন্তুষ্ট হন এবং হরি তাকে হত্যা করেন। অন্যদিকে, সুজিত ছিলেন একজন সাধারণ মানুষ। তিনি কোনো বর পান নি।