1 Answers

দৃশ্যকল্প-২-এ উল্লিখিত মাহাথির মুহাম্মদের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে প্রাচীন বাংলার পাল রাজা ধর্মপালের চারিত্রিক বৈশিষ্ট্যের মিল রয়েছে।

পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। তিনি একজন সুদক্ষ শাসক ছিলেন। সমগ্র বাংলা ও বিহারব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত ছিল। ধর্মপাল ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। তিনি তার সাম্রাজ্যে বিক্রমশীল বিহার, সোমপুর বিহারসহ প্রায় ৫০টি বৌদ্ধধর্ম শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। ধর্মপাল নিজে বৌদ্ধ হলেও অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি তার কোনো বিদ্বেষ ছিল না। প্রতিটি ধর্মের লোক যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেদিকে তিনি লক্ষ রাখতেন। একটি হিন্দু মন্দিরের জন্য তিনি করমুক্ত জমি দান করেছিলেন। এছাড়া তিনি যোগ্যতার ভিত্তিতে রাজকার্যে লোক নিয়োগ দিতেন। গর্গ নামক এক ব্রাহ্মণ যোগ্যতার বলেই ধর্মপালের প্রধানমন্ত্রী হয়েছিলেন।

উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ লক্ষণীয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ রাজা ধর্মপালের মতোই তার রাষ্ট্রীয় কাজে যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ দেন। তার সময়ে ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ ছিল না। ধর্মপালের মতোই তিনি শিক্ষা প্রসারে বিভিন্ন ব্যবস্থা নেন। তার সুযোগ্য নেতৃত্বে সব অব্যবস্থাপনা দূর হয়ে অল্প সময়ের মধ্যেই মালয়েশিয়া একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়। যেমনটি ধর্মপালের ক্ষেত্রেও লক্ষ করা যায়। অর্ধশতক পূর্বে যে দেশ অরাজকতা ও সবলের অত্যাচারের লীলাভূমি ছিল ধর্মপালের সুযোগ্য নেতৃত্বে তা-ই দ্রুত শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল।

 উপরের আলোচনা থেকে তাই বলা যায়, দৃশ্যকল্প-২-এ উল্লিখিত মালয়েশিয়ার সরকার প্রধানের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে ধর্মপালের চারিত্রিক বৈশিষ্ট্যের অনেকটাই সাদৃশ্য বিদ্যমান।

5 views

Related Questions