1 Answers

উদ্দীপকে উল্লিখিত আড়াইহাজার এলাকার সাথে প্রাচীন নগর-রাষ্ট্রের ধরন এবং নাগরিকতা ধারণার বেশ কিছু পার্থক্য রয়েছে।
আড়াইহাজার এলাকা আধুনিক বাংলাদেশ রাষ্ট্রের একটি উপজেলা শহর এবং নির্বাচনি এলাকা। এ এলাকায় বসবাসকারী সবাই বাংলাদেশের নাগরিক। কারণ, আধুনিক ধারণা মতে, যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার, রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে সে রাষ্ট্রের নাগরিক বলে। নারায়ণগঞ্জের জনগণ এদেশের স্থায়ী বাসিন্দা, তারা রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, আইন মেনে চলে, কর দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। এর বিনিময়ে রাষ্ট্রপ্রদত্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভৃতি অধিকার ভোগ করে। প্রাচীন নগর-রাষ্ট্রে নাগরিকতা ও নাগরিকের অধিকারের বিষয়টি এ রকম ছিল না।

প্রাচীন গ্রিসে নগরকেন্দ্রিক ছোট ছোট অঞ্চল ছিল, সেগুলোকে নগর-রাষ্ট্র বলা হতো। এসব নগর-রাষ্ট্রে যারা প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত, কেবল তারাই নাগরিক হিসেবে পরিচিত ছিল এবং কেবল তাদেরই ভোটাধিকার ছিল। নারী, দাস এবং বিদেশিরা নাগরিক হিসেবে বিবেচিত হতো না। কিন্তু নাগরিকতার আধুনিক ধারণা অনুযায়ী, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে, রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তারা ঐ রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত। এখন নাগরিকতা লাভের ক্ষেত্রে নারী-পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান। এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক যেকোনো নাগরিক প্রচলিত আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে এবং ভোট দিতে পারে।
পরিশেষে বলা যায়, আড়াইহাজার এলাকা তথা নাগরিকতার আধুনিক ধারণার সাথে প্রাচীন গ্রিসের নগর-রাষ্ট্রের মৌলিক কিছু পার্থক্য বিদ্যমান।

5 views

Related Questions