1 Answers
উদ্দীপকে উল্লেখিত বিষয়টির সাথে অর্থাৎ পৌরনীতি ও নাগরিকতার সাথে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ- কথাটি যথার্থ।
রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্রপ্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা এবং সততার সাথে ভোটদান ইত্যাদি। নাগরিকের এসকল অধিকার ও কর্তব্য পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু হিসেবে রাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।
রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সরকারও পৌরনীতি ও নাগরিকতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কেননা একটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ ও ব্যবহারের জন্য সর্বোচ্চ স্বীকৃত প্রতিষ্ঠান হলো সরকার। সরকারের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার তিন ধরনের কাজ করে। আইন বিভাগ দেশের প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। সেই আইন প্রয়োগ করে শাসন বিভাগ সুষ্ঠুভাবে শাসনকাজ পরিচালনা করে, বিচার বিভাগ অপরাধীকে শাস্তি দেয় এবং নিরপরাধীকে মুক্তি দিয়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। পৌরনীতি ও নাগরিকতা সরকারের গঠন, ক্ষমতা ও কার্যাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে।
আলোচনা শেষে বলা যায়, সরকার ও রাষ্ট্রের সাথে পৌরনীতি ও নাগরিকতার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এরা একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত।